1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেনাপোল গয়ড়া গ্রামে পৈত্রিক ভিটা উচ্ছেদ করতে সন্ত্রাসী হামলা,আহত ৫, - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বেনাপোল গয়ড়া গ্রামে পৈত্রিক ভিটা উচ্ছেদ করতে সন্ত্রাসী হামলা,আহত ৫,

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৭৯৭ জন পঠিত
বেনাপোল (যশোর) প্রতিনিধিআঃ রহিম 
যশোরের বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে পারিবারিক পৈত্রিক ভিটা হতে উচ্ছেদ করতে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমিন গংরা। গুরুতর জখম অবস্থায় আহতদের আত্মীয় স্বজনেরা উদ্ধার করে ৭ জনকে স্থানীয় শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭ টার সময় বেনাপোলের গয়ড়া চৌরাস্তাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন (১) খাইরুল ইসলাম-৩৭,পিতাঃ কুদ্দুস,(২) মনিরুল ইসলাম-২৬,পিতাঃ কুদ্দুস,(৩)মোমিন-৪২,পিতাঃ মৃত আহম্মদ,(৪) ফজের আলী-৩৫,পিতাঃ আঃ রব,(৫) ছোটন হোসেন-৩২,পিতাঃ ইসহাক। স্থানীয়রা জানান, পারিবারিক জমি জায়গা নিয়ে সোমবার সকালে গয়ড়া গ্রামে আমিন গং কর্তৃক তার প্রতিবেশি আত্মীয়দের ওপর এই হামলা চালায়। এসময় পক্ষ-বিপক্ষ নিয়ে দুই জনের স্বজনদের পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন উদ্দীনের ছেলেরা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে ৫ জন গুরুতর জখম হয়।
সংঘর্ষে আহত খাইরুল ইসলাম জানান, আমার মামা আমিন উদ্দীন সোমবার সকালে আমার বসত বাড়ির উপর এসে আমাদের পৈত্রিক ভিটার জমি দখল নিতে সে এবং তার ৩ ছেলে সহ আরও ২ জন গাঁছি দাঁ,হাসুয়া,অস্ত্র সহ আমাদের বাড়িতে এসে ভাংচুর শুরু করে। আমরা প্রতিবাদ করলে আমার মামাতো ভাই সাইফুল (মটর ম্যাকানিক) গাঁছি দা দিয়ে এলোপাতাড়ী ভাবে আমাদের ওপর আক্রমন করে এতে আমার ভাই সহ খালাতো ভাইয়েরা গুরুতর জখম হয়ে শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। উক্ত মারামারির ঘঠনার পরে আমার ছোট ভাই জহিরুল ইসলাম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এখনও কোন আসামীকে আটক করেনি পুলিশ। আমরা দরিদ্র ও অসহায় এজন্য অর্থ শালী আমার মামা আমিন উদ্দীন বারবার আমাদের পরিবারের উপর হামলা ও মামলা চালাচ্ছে কিন্তু সমাজে বিচার পাচ্ছি না। ঘটনার বিষয়ে আমিন উদ্দিন জানান,তার সৎ ভাই মোমিন উদ্দীন আমার জমি দখল করে রেখেছে সেটা ছেড়ে দেওয়ার কথা বললে আমাকে গালিগালাজ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়িতে থাকা আমার ছেলেরা তাদের সাথে হাতা হাতির ঘটনা ঘটে। দাঁ ও হাসুয়া দিয়ে কোপ মারার বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন আমি আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সেখানে কি ঘঠেছে আমি বলতে পারব না।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুরাদ শেখ জানান, বেনাপোল গয়ড়া গ্রামে সংঘর্ষের ঘটনা নিয়ে খাইরুলের ভাই জহিরুল বাদী হয়ে একটি মামলা করেছে। অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে আর যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION