1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভ্রাম্যমাণ আদালতে নকল লাচ্ছা সেমাই উৎপাদনকারীর বিরুদ্ধে মামলা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ভ্রাম্যমাণ আদালতে নকল লাচ্ছা সেমাই উৎপাদনকারীর বিরুদ্ধে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫১৬ জন পঠিত
বগুড়া প্রতিনিধিঃমোঃ সবুজ মিয়া 
বগুড়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ অভিযানে বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন, বিক্রয়-বিতরণ ও বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় এবং দেশের সুনামধন্য কোম্পানীসমূহের ব্রান্ড- ‘রোমানিয়া, বনফুল, রিজিক ও কুটুমবাড়ী’ নকল করে ‘লাচ্ছা সেমাই’ মোড়কজাত করায় ধরমপুর এলাকার মেসার্স আজমেরী ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১, ১৫ (১,২) ও ৩০ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। এ সময় ০৩ বস্তা নকল লাচ্ছা সেমাই এর মোড়ক/প্যাকেট এবং ৩০০ কেজি অবৈধ লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

উল্লেখ্য, অনুমোদনবিহীন ও নকল লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স আজমেরী ফুড প্রোডাক্টস এর স্বত্ত্বাধিকারী মোঃ খোরশেদ আলম (পিতা- মৃত খয়বর আলী) পলাতক থাকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহাদত হোসেন নিয়মিত মামলা দায়েরের বিষয়ে এই রায় ঘোষণা করেন।মামলাটির প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিএম রাশেদুল ইসলাম সহ এপিবিএন এর সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION