1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাসপাতাল থেকে ঘরে ফিরলেন শচীন - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

হাসপাতাল থেকে ঘরে ফিরলেন শচীন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫৮৪ জন পঠিত

করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। চিকিৎসা শেষে এখন সুস্থ তিনি। তাই তো হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছেন ভারতীয় এ কিংবদন্তি ক্রিকেটার।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও সতর্ক থাকতে হচ্ছে লিটল মাস্টারকে। এখন নিজের ঘরেই আইসোলেশনে থাকবেন ভারতের সাবেক এ ক্যাপ্টেন।

টুইটারে শচীন লিখেন, ‘‌হাসপাতাল থেকে বাসায় এসেছি। বিশ্রাম নিতে ও পুরোপুরি সুস্থ হতে ঘরেই আইসোলেশনেই থাকব। স্বাস্থ্যকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা, যারা আমার যত্ন নিয়েছেন এবং এ রকম কঠিন পরিস্থিতিতে এক বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।’

সদ্য শেষ হওয়া কিংবদন্তি ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নন শচীন। আসরে ভারতীয় লিজেন্ডস টিম খেলে তারই নেতৃত্বে। এই টুর্নামেন্টে খেলেই করোনায় আক্রান্ত হন শচীন।

২৭ মার্চ, শনিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে করোনা পজিটিভের খবর দিয়ে শচীন লিখেন ‘করোনা থেকে নিরাপদে থাকতে পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম। সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। কিন্তু তারপরও হালকা উপসর্গ দেখা দেওয়ার পর আজ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ঘরের বাকিদের রিপোর্ট নেগেটিভ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION