1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার হটানোর ষড়যন্ত্র নিয়ে যা বললেন কাদের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

সরকার হটানোর ষড়যন্ত্র নিয়ে যা বললেন কাদের

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৫৬৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

দেশ-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের মনে রাখতে হবে— বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে রয়েছি। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি।  আজকে দেশে-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস এই হোক আমাদের প্রতিজ্ঞা। পিতা মুজিবকে স্মরণ করলে তার কন্যা শেখ হাসিনাকে স্মরণ করতে হয়।
আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা সঞ্চালন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION