1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমরা সারা দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি” পররাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

আমরা সারা দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি” পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৩৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আন্দামান সাগরে ভাসমান রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশ রাজি নয়। সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি।শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে ছিল। তাদের নৌকা মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত থেকে অনেক কাছে। তাহলে এই দায় আমরা কেন নেব। আমরা সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যখনই সাগরে ভাসা রোহিঙ্গাদের পাওয়া যায় তখনই তাদের কাছে ইউএনএইচসিআর’র কার্ড পাওয়া যায়। তাদের কার্ড নিয়ে কেন রোহিঙ্গারা চলে যায়, সেটা আপনারা ইউএনএইচসিরআরকে জিজ্ঞাসা করেন।

রোহিঙ্গাদের বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তুলেছিলেন জানিয়ে ড. মোমেন বলেন, উনি আসার আগে থেকে আমি বলাবলি করছি যে এটা আমাদের গ্রহণ করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। কারণ তাদেরকে ১৭০০ কিলোমিটার দূরে পাওয়া গেছে এবং ভারত থেকে ১৪৭ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৩২৪ কিলোমিটার দূরে অবস্থান।এরা যে জাহাজে ছিল সেটি আমাদের দেশের না, সেটি থাইল্যান্ডের জাহাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION