1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লরির ধাক্কায় আহত গায়িকা বিউটি, অবস্থা আশঙ্কাজনক - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

লরির ধাক্কায় আহত গায়িকা বিউটি, অবস্থা আশঙ্কাজনক

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৭৫৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তরুণ গায়িকা বিউটি খান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে শোয়ের শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন বিউটি ও তার গানের দল। পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্যাড বাদক পার্থ গুহ পার্থ গুহ। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্যাড ও পার্কাসন বাদক হানিফ মারা যান। দুর্ঘটনায় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা। তবে বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার আগে ভোররাত ৪টা ৩ মিনিটে বিউটি খান তার ফেসবুক ওয়ালে দুটি ছবি পোস্ট করেন। একটিতে তিনি একা, অন্যটিতে তিনিসহ ছয়জন। সবাই সংগীত ভুবনের বাসিন্দা। ছবি দুটি দিয়ে বিউটি লেখেন, ‘কক্সবাজারের পথে’। কিন্তু বিউটিদের কক্সবাজার যাওয়া হলো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন যুগান্তরকে বলেন, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION