1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে পূজা চেরির স্ট্যাটাস - Bangladesh Khabor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রীর এবার পাকিস্তানি মিলিটারিও লিখল, ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ শেখ হাসিনা লাইভে মুখ না দেখানোর কারণ জানালেন মোহাম্মদ আরাফাত গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে : বিএনপি নেতা মেজর (অবঃ) অহিদুল লালমনিরহাটে ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প বাউফলে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিনিধি আটক, পরে মুক্ত কোটালীপাড়ায় আ.লীগের মশাল মিছিল রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে: শিক্ষা সচিব

শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে পূজা চেরির স্ট্যাটাস

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৪৮ জন পঠিত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন। ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি দারুণ সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। এ নিয়ে কথা বলেছেন এই পূজা চেরি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূজা চেরি লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।

তিনি লেখেন, এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

পূজা চেরি আরও লেখেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

উল্লেখ্য, পূজা চেরির জন্ম ২০০০ সালের ২০ আগস্ট। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ২০১২ সালের ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে নূর জাহান এর মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি পোড়ামন ২ (২০১৮) এ পরী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION