1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২৬২ জন পঠিত

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বিয়ের ছবি নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করে এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

শাকিলার পোস্ট থেকে জানা যায়, তিনি বিয়ে করেছেন গত ২৩ ফেব্রুয়ারি। একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শাকিলা।

বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনাসরি। সঙ্গে ছিল সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

তবে শাকিলার বরের নাম বা পরিচয় তিনি ওই পোস্টে জানাননি। জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শাকিলাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। প্রতিনিয়ত নিজের আপডেট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন ব্লগের মাধ্যমে। এ ছাড়া ফেসবুক জুড়ে রয়েছে তার সুন্দর সুন্দর ছবি ও ভিডিও। তাকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকে। নাটকটি অল্প সময়ের মধ্যেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION