1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ওবায়দুল কাদেরকে ঘর সামলাতে বললেন মির্জা ফখরুল - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

ওবায়দুল কাদেরকে ঘর সামলাতে বললেন মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৩৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আগে নিজের ঘর সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সেই সঙ্গে তিনি ওবায়দুল কাদেরের পদত্যাগও দাবি করেছেন।শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের প্রতিদিন খুব সুন্দর সুন্দর কথা বলে থাকেন, বিএনপিকে ধমক দেন, শিক্ষা দেন ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি বলেন, আগে আপনি (কাদের) নিজেদের ঘরে শিক্ষা দিন।  আপনার ছোট ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন, দলীয় নেতাদের সম্পর্কে যেসব কথা বলেন এরপর আর তো আপনাদের ক্ষমতায় থাকার কথা নয়। আপনাদের পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আমরা কঠিন সময় পার করছি। একটা সংকটময় মুহূর্ত পার করছি। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। দেশে তার চিকিৎসা দিনে দিনে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। নিঃশর্তভাবে তাকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, আমাদের বন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION