1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেনাপোল সীমান্তে সাড়ে ১২ কেজি গাঁজা  সহ আটক-২ - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে সাড়ে ১২ কেজি গাঁজা  সহ আটক-২

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৩ জন পঠিত
 বেনাপোল থেকে মোঃ আঃ রহিম,
যশোর বেনাপোল পৃথক পৃথক অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আফরোজা (৩০) ও কালু মিয়া(৩৫) নামের দুই জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম ও সকাল ১১ টার সময় সাদিপুর সীমান্ত থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃত নারী দৌলতপুর গ্রামের আক্তারের স্ত্রী, এবং কালু মিয়া সাদিপুর গ্রামের আবু মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে আক্তার হোসেনের বাড়ির ছাদ থেকে একটি হাড়ির মধ্যে থেকে গাঁজা উদ্ধার হয়।ওই হাড়িতে ভারত থেকে গাঁজা এনে রৌদ্রে শুকানো হচ্ছিল। হাড়িতে আনুমানিক ৩ কেজির মত গাজা আছে বলে তিনি জানান। অপরদিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন বলেন, ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় সাদিপুর সীমান্তের পোঁতা পোষ্ট থেকে কালু মোড়লকে সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা সেলিম বলেন, আক্তারকে না পেয়ে পুলিশ তার স্ত্রীকে নিয়ে গেছে। আমি বার বার আক্তারকে ফোন করে পুলিশের কাছে আত্নসমার্পন করতে বললে ও সে আসে নাই। পরে পুলিশ বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে।
মামলার তদন্তকারী অফিসার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, দৌলতপুর থেকে উদ্ধারকৃত গাঁজা মামলায় দুই জন আসামির মধ্যে আফরোজার স্বামী আক্তার হোসেন পলাতক রয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন  পুলিশ ও বিজিবি কর্তৃক আটক  আসামিদের কে যশোর আদালতে  প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION