1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানুষ বিপদ ডেকে আনছে: স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

মানুষ বিপদ ডেকে আনছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

টিকা প্রয়োগ অব্যাহতভাবে চললেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে- এটিকে আশঙ্কাজনক বলে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, টিকা নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এটি বিপদ ডেকে আনছে।বৃহস্পতিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিদিন শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। এটা আশঙ্কাজনক। আমরা একটু বেপরোয়া হয়ে গেছি। আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে। ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি, সময় লাগবে।

তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি গতকাল (বুধবার) সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছি। জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। জেলার কমিটিকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না সেগুলো যেন স্থগিত করে- তা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION