1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দীঘির বিরুদ্ধে মামলা করেননি ঝন্টু! - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

দীঘির বিরুদ্ধে মামলা করেননি ঝন্টু!

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১১৪৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা নিয়ে বিতর্ক থামছেই না।  ছবিটি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে কোটি টাকার মানহানি মামলার কথা জানিয়েছেন এর পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

এর আগে তিনি এক ভিডিও সাক্ষাৎকারে মামলার হুমকি দেন। বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, দীঘি, দীঘির বাবা ও মামার বিরুদ্ধে মামলা করেছি।  তবে তিনি মামলার নম্বর দিতে পারেননি।  ঝন্টু জানান, তার মামলার আইনজীবী মোহাম্মদ ফোরকান মিঞা। বুধবার বিকালে ও সন্ধ্যায় দুই দফায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঝন্টু। দুই দফাই তিনি মামলার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ঢাকার জজ কোর্টে মামলা করেছি। আমার আইনজীবী মোহাম্মদ ফোরকান মিঞা।

তবে এই আইনজীবী দেন ভিন্ন তথ্য। তিনি বলেন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ভাই আমার কাছে এসেছিলেন। কিন্তু যে মামলার কথা বলা হচ্ছে এ ধরনের কোনো মামলাই হয়নি। তা ছাড়া মামলা করতে হলে তো কাগজপত্রে স্বাক্ষর করতে হয়, কিন্তু উনি তো আমার সঙ্গে আলাপ করেই চলে গিয়েছেন। কোনো কাগজে স্বাক্ষর করেননি। আগামী ১২ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পোস্টার ও ট্রেলারে হতাশ হয়েছেন দর্শকদের একাংশ। অন্তর্জালজুড়ে দীঘি যতটা জনপ্রিয়, ঠিক ততটাই সমালোচনা হচ্ছে প্রথম সিনেমার মান নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, সিনেমাটির ট্রেলার দেখে নিজের ভালো না লাগার কথা জানান দীঘি। তাতেই ক্ষুব্ধ হন দেলোয়ার জাহান ঝন্টু।

দীঘি শিশুশিল্পী হিসেবে ৩০টি ছবিতে অভিনয় করেন। তিনি তিনবার ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে তার অভিষেক হচ্ছে। এ ছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION