1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মনের মতো ছেলে পেলে ফের বিয়ে করবেন মুনমুন - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

মনের মতো ছেলে পেলে ফের বিয়ে করবেন মুনমুন

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১২৪৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

মনের মতো ছেলে পেলে ফের বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মুনমুন।তার মতে, শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এর পরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার।গত বছরের জুলাই মাসে মুনমুনের বিবাহবিচ্ছেদ হয়। সেই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। এ নায়িকা জানান, এখন দুই সন্তান নিয়ে অনেক সুখে আছেন। সংসারে আর কোনো অশান্তি নেই। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।

এ নায়িকা মনে করেন, তার জীবনে যা ঘটেছে, সে রকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটেছে।  বিবাহবিচ্ছেদের পর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তার হাতে তিনটি ছবির কাজ আছে। ছবিগুলো অসমাপ্ত। ২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে আবার বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তিনি। যাত্রায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় মোশাররফ হোসেনের সঙ্গে।

২০০৯ সালে তিনি বিয়ে করেন মোশাররফকে। বিয়ের দুই বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে থাকে। সালমান ও যশ নামে তাদের দুই ছেলে আছে। তাদের বয়স যথাক্রমে ৮ ও ১০ বছর। দুজনই মায়ের সঙ্গে থাকে। তবে মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে এ বছর বা আগামী বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION