1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কমনওয়েলথে প্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় শেখ হাসিনা - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

কমনওয়েলথে প্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় শেখ হাসিনা

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪১৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

করোনা মহামারী সফলতার সঙ্গে মোকাবিলার স্বীকৃতি হিসেবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই তালিকায় রয়েছেন আরও দুই নারী নেতা। তারা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে।কমনওয়েলথ মহাসচিব বলেন, আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে তাদের নেতৃত্বের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্যাট্রিসিয়া বলেন, আরও অনেক নারীর মতো এই তিন নেতাও তাকে আশার আলো দেখান এমন একটি পৃথিবীর জন্য যা নারী-পুরুষ সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ এবং স্বার্থ নিশ্চিত করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION