1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু’র সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বঙ্গবন্ধু’র সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪০৮ জন পঠিত

স্টাফ রিপোটার,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মো. মহিবুজ্জামান, সিনিয়র সহকারী সচিব মোঃ শাহাদাত হোসেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION