1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুর ১১ মাস পর বেতন-ভাতা  পেল পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুর ১১ মাস পর বেতন-ভাতা  পেল পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৩৩ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
নব নির্বাচিত পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলীর দায়িত্ব গ্রহণের ১৬দিন পরেই দীর্ঘ ১১মাস পরে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতাদি পেলেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ।  জানা গেছে, দীর্ঘ ১১মাস যাবৎ বিরামপুর পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ তাদের মাসিক বেতন ও ভাতাদি না পেয়ে মানবেতর জীবন যাপন করে আসছিলো। নির্বাচন চলাকালীন বর্তমান পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার কর্মকর্তা- কর্মচারিদের নিয়মিত মাসিক বেতন- ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গত ১৪ই ফেব্রুয়ারি পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন অধ‍্যক্ষ আক্কাস আলী।  মঙ্গলবার (২ মার্চ) বেলা ৩টায় পৌরসভার ৫৪জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী সহ অস্থায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন- ভাতা বাবদ মোট ২০ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়। ১১ মাস পরে বেতন- ভাতা পেয়ে মুখে হাসি ফুটেছে মানবেতর দিন যাপন করে আসা পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের।
পৌরসভা কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে দীর্ঘ প্রতিক্ষিত বেতন- ভাতা পেয়ে সকলেই দোয়া ও মঙ্গল কামনা করেছেন পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলীর। দায়িত্ব গ্রহণের পরপরই পৌর মেয়র কর্তৃক ১১মাস পরে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের বেতন- ভাতা প্রদানের বিষয়টি এলাকায় ব‍্যাপক সুনাম কুড়িয়েছে। পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী জানান, বিরামপুর পৌরসভার প্রায় ৭ কোটি ৮৫ লাখ টাকা দায়দেনা নিয়ে গত ১৪ই ফেব্রুয়ারি পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেছি। যতই কষ্টসাধ্য হোক না কেন, সততা ও নিষ্ঠার সাথে কর্মকর্তা- কর্মচারীরা পৌরসভার উন্নয়নে কাজ করলে ও পৌর নাগরিকবৃন্দকে সেবা দিলে নিয়মিত তাদের বেতন- ভাতা প্রদানের ব‍্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION