1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৩ জন পঠিত
দিনাজপুর থেকে   মোঃ সাইফুল ইসলাম, 
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে, দিনাজপুরের বিরামপুর  উপজেলায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে বিরামপুর  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক,  উপজেল পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, মেয়র অধ্যাপক আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন,জাতীয় পার্টি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবক আঃ মালেক মন্ডল, বিরামপুর যুব ক্লাবে সভাপতি আহসান হাবিব জনি,
পর্যায়ক্রমে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কলেজ, সরকারি-বেসরকারি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেই সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিটের নিরবতা পালন করার পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভা এলাকায় “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION