1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা, গ্রেফতার-২ - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বিরামপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা, গ্রেফতার-২

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৭ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম, 
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ইটের দেওয়াল, দরজা, টিন, বিভিন্ন আসবাব পত্র ভাংচুর ও মুক্তিযোদ্ধার মেয়ে, স্ত্রী ও জামাইকে মারপিট করায় পুলিশ দুই নারীকে আটক করে শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে প্রকাশ, কাটলা বাজারস্থ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পরিবারের উপর প্রতিপক্ষরা পূর্ব থেকে শত্রুতা করে আসছিল। এরই জেরে গতকাল শুক্রবার বিকেলে তফিজ উদ্দিন, তাছির উদ্দিন, লাইলী বেগম, লিলি বেগম, কামরুল ও ইসমাইল মেম্বার সংঘবদ্ধ হয়ে বে-আইনী ভাবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির উপর চড়াও হয়ে ইটের দেওয়াল, দরজা, বসত বাড়ির টিন, বিভিন্ন আসবাব পত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এসময় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধার মেয়ে ও স্কুল শিক্ষিকা শাহানারা পারভীনকে (৩২) আসামীগণ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে কাঁধের হাড় ভেংগে দেয়। মুক্তিযোদ্ধার স্ত্রী রাহেনা বিবি ও জামাই মুকুল  সরকারকে এলোপাথাড়ি মারপিট করে এবং নারীদের শ্লীলতাহানী করে। মুক্তিযোদ্ধার মেয়ে ও স্কুল শিক্ষিকা শাহানারা পারভীন আহত হয়ে বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহত অন‍্যান‍্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে জামাই মুকুল সরকার বাদি হয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিরামপুর থানায় মামলা করেছেন। মামলা নং- ৩২।
এব্যাপারে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, আমি ঘটনার বিষয়টি শুনেছি। থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুই নারী আসামী লাইলী বেগম ও লিলি বেগমকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক এরশাদ মিয়া জানান, আটক দুই আসামীকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION