1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ - Bangladesh Khabor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেটকার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার যথেষ্ট হয়েছে আর নয়, অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি স্বাধীনতার ঘোষক ছিলেন সেনা কর্মকর্তা, ইতিহাসে যা অনন্য-গৌরবময় : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আবুল কালাম গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সমন্বিত বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন এনাফ ইজ এনাফ, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৬৫টি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় পূজা মন্দিরগুলোর প্রতিনিধিদের হাতে বরাদ্দের স্লিপ হস্তান্তর করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল পাল, সাধারণ সম্পাদক জিতেন্দ্র নাথ রায়, পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION