1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ষড়যন্ত্রকারীরা সর্বদা সরকারের মিথ্যাচার করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

ষড়যন্ত্রকারীরা সর্বদা সরকারের মিথ্যাচার করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশ যখনই এগিয়ে যায় তখনই ষড়যন্ত্র শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা সর্বদা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। এ মিথ্যাচারের সর্বশেষ সংযোজন আলজাজিরার মিথ্যা প্রতিবেদন।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সভাকক্ষে ‘মুজিববর্ষ ও মুজিবনগর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তানের গোয়েন্দা হিসেবে। তিনি যুদ্ধকালীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ স্বায়ত্তশাসনের বিনিময়ে সমঝোতায় ফেরার প্রস্তাব দেন। কিন্তু মুজিবনগর সরকার তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ থেকে প্রমাণিত হয় জিয়াউর রহমান প্রকৃত মুখোশধারী মুক্তিযোদ্ধা।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য খন্দকার আহসানুল ইসলাম টিটু, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

এ সময় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION