1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার ও সরকারি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে উভয়পক্ষের লোকজন জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীপাড়ের হাজিমারা বাজারে এ ঘটনা ঘটে।

হাজিমারা ফাঁড়ির পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৪ সাল থেকে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী ও আমির হোসেনের সঙ্গে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝিসহ তার লোকজনের বিরোধ চলে আসছে।

এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে হাজিমারা বাজারের ইজারাদার জাকির হোসেনের দোকানের সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রোপণ করা একটি নারিকেল গাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল ব্যাপারীর ভাতিজা ডাব পাড়েন। এ সময় বিএনপি নেতা এরশাদ মাঝি ও তার লোকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয়পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা এরশাদ মাঝি, মহাসিন কবির, দাদন মাঝি ও মানিক মাঝি, যুবদল নেতা কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল, বাবু, হানিফ, জাকির ও জহির রয়েছেন। তাদের হাত, মুখ, পিঠ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের কয়েকজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতা এরশাদ মাঝি বলেন, হাজিমারা বাজারে সরকারি গাছ থেকে ডাব পাড়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সোহেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। তবে পূর্ববিরোধের জেরে বিকালে মিজানুর রহমান রাসেল ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির ও জামাল আমাদের লোকজনের ওপর হামলা চালান। এ সময় রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়।

এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী বলেন, ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপি নেতা এরশাদ মাঝির লোকজন আমার ওপর হামলার চেষ্টা করে। আমাদের লোকজন তাদের মারধর করেছে। আমাদের লোকজনও হাসপাতালে ভর্তি আছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, চরবংশী ইউপির হাজিমারা বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION