1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম রয়েছে। সেই পুরোনো প্রেম আবার জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিএনপি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। তাহলে কিভাবে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়? বরং আমরা সেই অতীত প্রেমের ইতিহাস, চিঠি লেখার ইতিহাস ভুলে যাইনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রশ্নে মিয়া গোলাম পরওয়ার নীরব ভূমিকা পালন করছেন। তারা বলেন- এক ফ্যাসিবাদকে হটিয়েছি, আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হচ্ছে। হচ্ছে মানে কী? বরং এই সরকার গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে। জামায়াতে ইসলামী ও এনসিপি সভা-সমাবেশ করছে। অযৌক্তিক লংমার্চ করছে, কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে ফেলে কিভাবে বাংলাদেশপন্থি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করেনি। বরং ওই সময়ে নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী হাত মিলিয়ে নির্বাচন ব্যাহত করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই, যা তারা করেনি।

তিনি অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, সেটা জামায়াত ও এনসিপির পক্ষে হয়েছে। নির্বাচন যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, সেটা জামায়াত ও এনসিপির পক্ষে হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, যে দল অতীতে সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল, সেই দল কী করে এবার ৭৭টি আসন পেল? এই প্রশ্ন তো মানুষের।

রাশেদ খান আরও বলেন, মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, আদতে কি নাহিদ ইসলাম নির্বাচনে পাশ করেছিলেন? আদতে কি জামায়াতের আমির নির্বাচনে পাশ করেছিলেন? এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা সংবাদ দেখেছি। এটি নিয়ে মানুষের এক ধরনের মতপার্থক্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION