1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, বাংলাদেশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মতুয়া সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, চাকরিজীবীদের সম্মাননা এবং ‘ঐক্যবদ্ধ মতুয়া সমাজ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী ও পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে, এম, বাবর। সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া সাহিত্য রত্ন ও গবেষক সতীশ চন্দ্র ভক্ত, শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিশির কুমার বালা, গোপালগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গৌতম বিশ্বাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও মতুয়া সামিয়া সংঘের সভাপতি মিন্টু কুমার মণ্ডল, সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীর সভাপতি রমেন্দ্র নাথ সরকার, মতুয়া সুধাংশু শেখর রায় ঠাকুর, সমাজসেবক ও ব্যবসায়ী মতুয়া রতন মণ্ডলসহ অন্যরা।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রামপালের মতুয়া মন্দিরের আচার্য শ্রী পার্থ প্রতিম ঠাকুর।

বিদগ্ধ আলোচক হিসেবে বক্তব্য দেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি, শ্রীধাম ওড়াকান্দির সিনিয়র সহসভাপতি মতুয়া রত্ন হরিপদ ধর, মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের মহাসচিব মতুয়া শশাংক বর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া অনুপম টিকাদার এবং উজানী সিংকে বি ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রভাষক মতুয়া মিন্টু বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, বাংলাদেশের সভাপতি মতুয়া প্রকাশ চন্দ্র ভক্ত।

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মতুয়া সুরেশ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মতুয়া বিকাশ দে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মতুয়া গৌরাঙ্গ রায়।

আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধ মতুয়া সমাজ গঠন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রদায়ের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চাকরিজীবীদের সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা অংশ নেন।

শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION