1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা - Bangladesh Khabor
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে আগের দিন বক্তব্য দিতে গিয়ে বাধা পাওয়ার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দল বিএনপির সদস্যরা। এসময় সংসদে হট্টগোল হয়।

আজ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর নিজের আলোচনার সময় সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেমন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয় নাই। আমি কথা বলার পর যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।

সংসদে তার কথা বলার সময় বাধা দেওয়ার পাশাপাশি বক্তব্যের পর গালাগালি শোনার অভিযোগও করেন স্বতন্ত্র এই সংসদ সদস্য।

রুমিন ফারহানা বলেন, আমি বক্তব্য দেওয়ার পর আমারই আশপাশের সংসদ সদস্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, তা কোনো সংসদীয় রীতি-নীতির পর্যায়ে পড়ে না।

আওয়ামী লীগ আমলে একাদশ সংসদেও একই অভিজ্ঞতার মুখে পড়ার বিষয়টি তুলে ধরেন তিনি বলেন, এই সংসদে যখন একা দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলেছিলাম- তখনও আমাকে এই জঘন্য আচরণের মুখোমুখি হতে হয়েছিল। কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বিরোধীদল সেজে শুধু না-তে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।

রুমিন ফারহানার এ বক্তব্যের সময় তাতে আশ্বস্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গতকাল যা হওয়ার, হয়ে গেছে। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। স্পিকার আশা প্রকাশ করেন, এখন থেকে সরকারি কিংবা বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় সংযত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION