1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি - Bangladesh Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয় কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকাপথ। এই পথ থেকে সরকারকে সঠিক পথে ফিরে আসতে হবে।

তিনি বলেন, অন্ধ দলীয়করণ ও প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব বিষয় সাধারণ মানুষকে বিষিয়ে তুলছে।

বুধবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।

সম্প্রতি ১১ দলের লংমার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সম্পন্ন হয়েছে, যা একটি আইকনিক ব্যাপার। আগামী ১৯ তারিখে আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ইতালিতে চলচ্চিত্র অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের লুটপাট করা অর্থ ব্যবহার করছে। একইভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটছে। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত।

ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচন দেবে না—এটা বোঝাই যাচ্ছে। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেমে বিশ্বাস করে না এবং দলেও গণতান্ত্রিক চর্চা করে না। তবে সরকার নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, ছাত্রশিবির নির্বাচন নিয়ে তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। সরকার যদি নির্বাচনে কারচুপি করে, তাহলে তা মারাত্মক ভুল হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে মসনদে টিকে থাকাও কঠিন হয়ে যাবে।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION