1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের ৬ মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ-লংমার্চ কেন? প্রশ্ন এ্যানির সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধ: ইরান কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ আসিফ মাহমুদের সময়ে নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার পথে ঢাকা-গামী বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, আহত শিশু জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ

সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‎আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ বাধা দেবে না। এ সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই। সেই সংগ্রামে আপনাদের পাশে পাবো বলে আশা রাখি।

মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সব  অপশক্তির বিনাশের উদ্দেশ্যে তার জন্ম হয়। আমরা অশুভ শক্তি, দেশের সব অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।

তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের এ জন্মতিথিতে আপনাদের যে আনন্দ উৎসব, ভক্তি-শ্রদ্ধা, আবেদন-নিবেদন, ধর্মের প্রতি আপনাদের যে আস্থা-বিশ্বাস সেই জায়গাটাতে আপনাদের সঙ্গে আমি সংহতি প্রকাশ করতে এসেছি। আপনারা আপনাদের উৎসব পালন করবেন সরকার আপনাদের পাশে আছে। এ সময় আইনমন্ত্রী ধর্ম পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে জানিয়ে উপস্থিত সবাইকে তিনি আশ্বস্ত করেন।

পরে জন্মাষ্টমীর উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION