1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কৃষিমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফ মাহমুদের সময়ে নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার পথে ঢাকা-গামী বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, আহত শিশু জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অর্থ আত্মসাৎ ও গাছ কাটার অভিযোগ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কৃষিমন্ত্রী পার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি পলাশবাড়ীতে মাইক্রোবাস-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০ কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কৃষিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন।

হাসপাতালটি পরিদর্শনকালে বাথরুম ও চারপাশের ময়লা আবর্জনা এবং অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি নিজেই বাথরুম ক্লিন করব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিদর্শনের ওই ভিডিও প্রকাশ করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত মঙ্গলবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওটিতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়- বাথরুমগুলোর জঘন্য অবস্থা, দুর্গন্ধ বের হচ্ছে। একেক ফ্লোরে ছয়টি বাথরুম থাকলেও পাঁচটি অকেজো। টাইলসগুলো অপরিষ্কার, ফ্যানগুলো নোংরা। এটা তেমন কিছু না, শুধু ক্লিন করা দরকার। এমন অবস্থা হলে রোগীরা কিভাবে এগুলো ব্যবহার করবেন? ট্রিটমেন্ট পরে, আগে অন্তত বাথরুম এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বাথরুম ও চারপাশের নোংরা পরিবেশ দেখে মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। সেখানে উপস্থিত চিকিৎসক এবং কর্মচারীদের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কড়া নির্দেশ প্রদান করেন মন্ত্রী।

ভিডিওতে আরও দেখা যায়, সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ চেপে রাখতে না পেরে কৃষিমন্ত্রী দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশে বলেন, দ্রুত সুইপার ও হারপিক নিয়ে আসেন আমি নিজেই ক্লিন করব। এত সুন্দর অফিসে বসে মিটিং করেন, অথচ বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী।

এ সময় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তোড়জোড় শুরু হয় এবং তারা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবা নিয়ে নানা অভিযোগ ছিল। মন্ত্রীর ঝটিকা পরিদর্শনের পর কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানকে সাধারণ মানুষ ও সেবাপ্রার্থীরা সাধুবাদ জানিয়েছেন। দ্রুত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION