ডেস্ক রিপোর্ট : উত্তর নেপালে আকস্মিক বন্যা এবং ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে শোক বইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শোকবার্তায় তিনি নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে। বাংলাদেশ নেপালের জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
Leave a Reply