1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা - Bangladesh Khabor
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে সংসদে বিচার চাইলেন বিএনপির মনিরুল সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার নতুন দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশের কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তত থাকতে পারে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION