1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে: শামা ওবায়েদ - Bangladesh Khabor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে: শামা ওবায়েদ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত বন্দরে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৩ হাজার টাকা জরিমানা প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার জয়পুরহাটের হাসপাতালে রোগী ফেলে ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে অবরুদ্ধ ডাক্তার বল্লমঝাড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে: শামা ওবায়েদ

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। তারা যদি কাজটা ঠিকমতো করতে পারত এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারত, তাহলে চার-পাঁচ বছরের মধ্যে এই সমস্যা সমাধানের দিকে যাওয়া যেত। কিন্তু সেটা হয়নি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। ওখানে এখন আরাকান আর্মি আছে, রাখাইন রাজ্যের অন্য স্টেকহোল্ডাররা আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখন অনেক জটিল। আমাদের সীমান্তে অনেক সমস্যা হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারে না। কারণ, প্রতিদিনই কমবেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে ৩০ হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। আমরা সংখ্যাটা ঠিকমতো এখন জানি না; কিন্তু অবশ্যই ১৩ লাখের ওপরে হবে। সরকার এ সমস্যার সমাধানে রাখাইন রাজ্যের সংশ্লিষ্টদের এবং মিয়ানমার সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ করছে, আলাপ চলছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বিগত সরকারের সময়ে হওয়া সমঝোতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে এমওইউ তো একটা হয়েছে। এটা থেকে বের হয়ে এলে যে খুব একটা লাভ হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এখন জাতিসংঘসহ অন্য স্টেকহোল্ডারদের আরও বেশি যুক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION