1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত - Bangladesh Khabor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে: শামা ওবায়েদ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত বন্দরে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৩ হাজার টাকা জরিমানা প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার জয়পুরহাটের হাসপাতালে রোগী ফেলে ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে অবরুদ্ধ ডাক্তার বল্লমঝাড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবিত প্রথম সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের এ সফরসূচি নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

মঙ্গলবার রাত ৮টায় সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির দুই দিনের ঠাকুরগাঁও সফরের বিষয়টি জানানো হয়েছিল। সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের সার্বিক বন্দোবস্ত করারও নির্দেশনা দেওয়া হয়।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছিল। জেলা প্রশাসনও সফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিচ্ছিল।

তবে মঙ্গলবার সফরটি স্থগিতের সিদ্ধান্ত আসায় রাষ্ট্রপতির প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।

জেলা প্রশাসক মো. রফিকুল হক জানান, আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারিত হতে পারে। পরবর্তীতে তারিখ ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION