1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের - Bangladesh Khabor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র জয়পুরহাটের ডিবির জালে বিখ্যাত ক্যাসিনো সম্রাট মোরসালিন দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল গোপালগঞ্জে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাফতরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।’

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নতুন দায়িত্ব বণ্টনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION