1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র জয়পুরহাটের ডিবির জালে বিখ্যাত ক্যাসিনো সম্রাট মোরসালিন দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল গোপালগঞ্জে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল: স্থানীয় সরকার মন্ত্রী

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের মঈন খান এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে— আমাদের দ্বিতীয় ক্রান্তিকালে যখন দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়েছিল, যখন এই দেশের স্বাধীনতা যুদ্ধের উপযুক্ত সময়ে উপনীত হয়েছিল, তখন একটি দল যারা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদের দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো তরুণ প্রজন্মের জন্য বলতে হয়।

তিনি বলেন, আমরা দেখেছি যে, বাংলাদেশের গণতন্ত্রের পরিক্রমা ব্যর্থ হয়েছে এবং বারবার বিএনপি নতুন করে প্রচেষ্টা নিয়েছে এ দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য।

মন্ত্রী আরও বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানের দুঃখজনক চিরবিদায়ের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে এ দেশের হাল ধরেছিলেন। তিনি রাজপথে সংগ্রাম করে আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ১৯৯১ সালের মানুষের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তার নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে গড়ে তুলব।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION