পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও ৯ শত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জাঙ্গাল বাস স্টানে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়, সুন্দরবন ফিলিং স্টেশন এর পাশে, হায়দার গার্মেন্টস সংলগ্ন কেউডালা, গকুল দাসেরবাগ, এলাকায় ৯০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রসাশকের কার্যালয়ে সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল, ও বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা গুলো এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply