1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিরবের নায়িকা হয়ে ফিরছেন বুবলী - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

নিরবের নায়িকা হয়ে ফিরছেন বুবলী

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

বেশ অনেকদিন আড়ালে থাকা চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেললেও সেগুলোতে কর্ণপাত না করে ফিরছেন নতুন রূপে। সোমবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁতে চুক্তিবদ্ধ হলেন নতুন সিনেমায়। সিনেমার নাম ‘চোখ’। এখানে তিনি চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাঁধছেন।

মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাসিনো’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। সে ছবি মুক্তির আগেই ফের একসঙ্গে আসছেন এ তারকাজুটি।

অনামিকা মন্ডলের চিত্রনাট্যে থ্রীলার গল্পে নতুন এ ছবিটি পরিচালনা করবেন আসিফ ইকবাল জুয়েল। চলতি ফেব্রুয়ারিতে এ সিনেমার শুটিং শুরু হবে। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ বিষয়ে শবনম বুবলী বলেন, চোখের কনসেপ্ট শুনে মুগ্ধ হই। যেখানে আমাকে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে। পরিচালক জুয়েল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড খুবই ভাল। নিরব ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। তিনি সহশিল্পীকে যথাযথ সম্মান দিতে জানেন। সবকিছু মিলিয়ে এ প্রজেক্টে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।

এদিকে নিরব বলেন, ক্যাসিনোতে কাজ করে বুঝেছি বুবলী পরিপূর্ণ ডেডিকেটেড শিল্পী। বলেন, নতুন করে আবার তার সাথে কাজ করতে যাচ্ছি৷ প্রত্যাশা অনেক বেশি। আশা করছি দারুণ কিছুই হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION