পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেয়। ৩ টি হোটেল কে ৬৫,০০০ টাকা জরিমানা করেন ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বরাব বিরিয়ানি হাউজ কে ২০,০০০ টাকা, ক্যাফে মরিয়ম সুইটস এন্ড রেষ্টুরেন্ট কে ৩০,০০০ টাকা, চায়ের দোকান কে ১৫,০০০ টাকা জরিমানা করেন। মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় একটি চুনা কারখানার ২ টি ভাট্রি গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply