দুদক চেয়ারম্যান বলেন, আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল। আমরা কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি এবং দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।
অতীতে রাজনৈতিক সরকারের সময়ে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারেনি, এবার কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ। আমরা কোনো চাপের মধ্যে নেই। স্বাধীনভাবে কাজ করছি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু হওয়া বিভিন্ন অনুসন্ধান ও তদন্ত এবং অন্তর্বর্তী সরকারের সময়ে করা কাজগুলোর বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আমাদের সামনে এখনো কোনো ফাইল আসেনি। আমরা কেবল বসেছি। ফাইল আসুক, আমরা কাজ করব। কী করছি, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আগাম কোনো বিষয়ে কথা বলতে চাই না।
তিনি বলেন, আমরা একটা কথা বললাম, কিন্তু কাজ করতে পারলাম না, তখন আপনারা আমাদের প্রশ্ন করবেন। অতএব, আমাদের কাজ শুরু করতে দিন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। সামনে যে সমস্যাই আসুক, সেগুলোর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব।
Leave a Reply