1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে মিয়ানমার যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর বিকেলে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই (শনিবার মিয়ানমারের দেওয়া বিবৃতি) সেটার সঙ্গে আমরা একমত নই। তাদের নিজেদের একটা আইডেনটিটি আছে, সেই আইডেনটিটি নিয়েই তারা ফেরত যাবে। একটা ভালো পরিবেশে মিয়ানমারের ডিজির সঙ্গে অ্যাম্বাসেডরের আলোচনা হয়েছে। উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সঙ্গে কথা বলে এই কাজগুলো দ্রুত করবেন।

শামা ওবায়েদ বলেছেন, মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের যেই যোগাযোগটা আছে। মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের কমিউনিকেশন হচ্ছে। কারণ আমরা এই রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে চাই। শুধু সার্জিও গোর না মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীন সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিল যে তারাও মিয়ানমারের সঙ্গে যথেষ্ঠ পরিমাণ চাপ প্রয়োগ করবে।

গত শনিবার মিয়ানমারের দেওয়া বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যার্পণের বিষয়টি আন্তর্জাতিক চাপ নয় দ্বিপাক্ষিক বৈঠকে সমাধান হতে হবে। এমন বক্তব্যে ঢাকা কেন প্রতিবাদ করেনি সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সমাধান আসবে বিষয়টা এমন নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION