1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং আহত ১০ জনসহ মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য ও আহত ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

বিআরটিএ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ হাবিবুর রহমান এবং জেলা প্রশাসন ও বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের হাতে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা করে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ হওয়ার নয়। তবে দীর্ঘদিন পর সরকারের এই আর্থিক সহায়তা তাঁদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে গোপালগঞ্জে এবার ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION