1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বগুড়ায় শনিবার সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী আসছেন। তারা দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার বগুড়ায় অবস্থান করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান এ তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া নবনির্মিত বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া সড়ক জোনের উদ্বোধন, বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন এবং বিসিক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এদিকে শনিবার তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগ্রহের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION