1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কারা পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরা অংশ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবন’ এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা, নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে তার অবদানের কথা তুলে ধরে বিশেষ ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়।

ধানমন্ডি মসজিদের খতিব মাওলানা লোকমান মাজহারী, শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট আলেমরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তব্য দেন।

আলোচনা শেষে ধানমন্ডি মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION