1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৭২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বিমানখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, টিকিট সিন্ডিকেট দমন, প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট প্রদানের উদ্যোগ  বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। দেশ, মানুষ ও শিল্পোন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় তিনি মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন, বৃক্ষরোপণ এবং চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন। একই সঙ্গে মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু মৃত্যুবরণ করেন। মৃত্যুর নয় বছর পরও তার কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, শিল্পায়নে অনন্য ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড মানুষের স্মৃতিতে সমানভাবে উজ্জ্বল হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION