1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক বন্দর উপজেলায় ২টি চুনা কারখানা ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা

বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, বিএনপি জুলাইকে পরিপূর্ণভাবে ধারণ করে। এরই মধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জুলাইয়ের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। রাজনৈতিক দল মত প্রকাশ করবে— সেটা করুক, কিন্তু এটাও মনে রাখতে হবে, মত প্রকাশেরও তো একটা সভ্য মান থাকা উচিত। সভ্য ভাষা ও সভ্য শব্দ ব্যবহার করা উচিত। তা না করে যদি প্রতিনিয়ত উসকানিমূলক কথা বলা হয়, তা গণতন্ত্রের বিকাশ ও পরিবেশ রক্ষার জন্য সহায়ক হবে না। সে ক্ষেত্রে সবাইকে সহনশীল হতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে এবং এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে— যাতে আমাদের পরস্পরের আলোচনা, সমালোচনা ও তর্ক-বিতর্ক কোনও ধরনের সংঘাতের দিকে না যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION