ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের একজন মানুষও যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমরা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোকে ১০১ শয্যায় উন্নিত করেছি; যার কার্যাদেশ খুব শীঘ্রই দেওয়া হবে।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিক মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। এরপর তিনি হাসপাতালের প্রতিটা বিভাগ ঘুরে ঘুরে দেখে নানা অনিয়ম, দুর্নীতির চিত্র স্বচক্ষে দেখেন। বিশেষ করে হাসপাতালে রোগীদের সেবার মান, খাবার মান, হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধের বিশাল গোডাউনসহ নানাবিধ অনিয়মের চিত্র প্রত্যক্ষ করেন। দীর্ঘ আড়াই ঘণ্টা তিনি হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং হাসপাতাল পরিচালনায় নানা অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।
পরে মন্ত্রী হাসপাতালসংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন পরিচালিত একটি ক্লিনিক পরিদর্শন করলে নানা অসংগতি দেখতে পান।
Leave a Reply