1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ: রেজাউল করীম সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক কোটালীপাড়ার মতির মোড়ে অলিম্পিক কোম্পানির ডিলার হানিফ শেখের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এর সঙ্গে কোনো রাজনীতি জড়িত নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছেন। খেলাধুলার মাধ্যমে ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। পাশাপাশি তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।

ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এগুলো ভালো না হলে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো ঘাটতি নেই।

পরিবেশমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টি হয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে। সম্পদের বণ্টন করা সম্ভব হলেও দারিদ্র্যের বণ্টন করা যায় না। তাই কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টির জন্য ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটাতে হবে।

তিনি বলেন- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সমন্বয় ছাড়া কোনো দেশের উন্নয়ন ও অর্থনৈতিক  প্রবৃদ্ধি সম্ভব নয়। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে সামাজিক বৈষম্যও কমে আসবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সম্পদের সংজ্ঞা বদলে গেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।

নিজের ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অযথা হয়রানি করা উচিত নয়। ব্যবসা করার সুযোগ সৃষ্টি করতে হবে। অন্যথায় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আর শক্তিশালী অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION