1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারের পাঁচ মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন - Bangladesh Khabor
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশের নারী হকি দল অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ সরকারের পাঁচ মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন কক্সবাজারে বিজিবির কার্যক্রম পরিদর্শন ও ত্রাণ বিতরণে মহাপরিচালক অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  শুভ উদ্বোধন কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২   ঢাকায় আরও ৫০ জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ

সরকারের পাঁচ মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম পাঁচ মাসে দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উলে­খযোগ্য অগ্রগতি হয়েছে।

 

জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১৫০ দিনে বহুমাত্রিক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। রাষ্ট্র পরিচালনায় সরকার স্বচ্ছতা, সুশাসন, ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাসপূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, গত পাঁচ মাসে জনগণের আস্থা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব-এই ৫টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্তের উন্মোচন করেছে। এটি একটি মানবিক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করেছে।

সরকারের প্রধান সাফল্যগুলো তুলে ধরে তিনি বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় মাত্র ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়েছে।

এছাড়া নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনে মাত্র এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে, যিনি বর্তমানে সেনা হেফাজতে আছেন।

এছাড়া তনু ও শরিফ ওসমান হাদী হত্যা মামলার আসামিদের পাশের দেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইতে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা চলছে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাশ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধনী বিল পাশ ও আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংসদীয় কার্যক্রমের প্রথম ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪টি বিল পাশ করে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত মাসিক চার্জ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গঠনের কাজ চলছে। পরিবেশ সুরক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ঢাকায় ২৫০টি বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION