1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারে বিজিবির কার্যক্রম পরিদর্শন ও ত্রাণ বিতরণে মহাপরিচালক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট পৌরসভায় সাড়ে ৬ হাজার টাকা না দিলে মিলছে না নাগরিকসেবা বাণিজ্য মেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি ও বিদ্যুৎ সংকট তৈরির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন মারা গেছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় যারা তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রাতের মধ্যে ঝড়ের আভাস পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া আড়াইহাজারে বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

কক্সবাজারে বিজিবির কার্যক্রম পরিদর্শন ও ত্রাণ বিতরণে মহাপরিচালক

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৭ ও ১৮ জুলাই কক্সবাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সফরকালে তিনি সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং চলমান কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি অত্র অঞ্চলের দায়িত্বপালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করে তিনি অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিজিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর  ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসা সেবামূলক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION