ডেস্ক রিপোর্ট : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার দেশ ও জনগণের কাজ করে; আমরা যতটুকু সম্ভব আপনাদের ক্ষয়ক্ষতি পূরণ করার চেষ্টা করব। এ পর্যন্ত সরকারের পক্ষ হতে বাঁশখালীতে ৭৫ হাজার মানুষকে ত্রাণের আওতায় আনা হয়েছে। ৪০ হাজার মানুষকে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। আগামীতেও জনগণের কাজ করে যাবে সরকার। ইনশাআল্লাহ।
শুক্রবার (১৭) জুলাই বিকালে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও পৌরসভার ১নং ওয়ার্ডের বাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরল ইউনিয়ন আমিরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম (১৬) বাঁশখালী সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল হক মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার আনোয়ার (সার্কেল) মাহমুদুল হাসান, বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক প্রমুখ।
Leave a Reply