1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাইকে ব্যবসার পণ্য হতে দেওয়া যাবে না: সাইফুল হক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইকে ব্যবসার পণ্য হতে দেওয়া যাবে না: সাইফুল হক পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী আড়াইহাজারে ৩৪০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িত : নাসির উদ্দিন পাটোয়ারী কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ বিপুল সংখ্যক আ.লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

জুলাইকে ব্যবসার পণ্য হতে দেওয়া যাবে না: সাইফুল হক

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর ব্যবসার পণ্য হতে পারে না। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করবে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশ, হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের দাবি জানান।

সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনও শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন হয়নি, যা রাষ্ট্রের বড় ব্যর্থতা। অধিকাংশ শহীদ পরিবার ও আহত ব্যক্তি এখনও প্রত্যাশিত পুনর্বাসন পাননি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের অধিকাংশ মামলার এখনও অভিযোগপত্র দাখিল হয়নি। এতে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল শোষণ, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু গত দুই বছরে বৈষম্য, দখলদারিত্ব, চাঁদাবাজি ও সন্ত্রাস পুরোপুরি বন্ধ হয়নি। সরকারকে দলীয় পরিচয় না দেখে সন্ত্রাসী, দুর্বৃত্ত ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মতোই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকেও জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে ধারণ করতে হবে। ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও চরমপন্থার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও বহুত্ববাদী বাংলাদেশ গড়া।

সমাবেশে দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে দেওয়া হবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া বক্তব্য দেন দলের নেতা আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম ও কেন্দ্রীয় সংগঠক কবি জামাল সিকদার।

সমাবেশ শেষে শহীদ আবু সাঈদ, ওয়াসিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION