1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইকে ব্যবসার পণ্য হতে দেওয়া যাবে না: সাইফুল হক পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী আড়াইহাজারে ৩৪০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িত : নাসির উদ্দিন পাটোয়ারী কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ বিপুল সংখ্যক আ.লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরিচয় গোপন করে ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়।

Logo

জাতীয়

ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

17Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
print sharing button
copy sharing button
ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরিচয় গোপন করে ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়।

Mojo Birat Car Bar

পরবর্তী খেলাসমূহ
রোববার ১৯ জুলাই ২০২৬[তৃতীয় স্থান নির্ধারণী] রাত ৩টা
ফ্রান্স

ফ্রান্স

ইংল্যান্ড

ইংল্যান্ড

হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র
সোমবার ২০ জুলাই ২০২৬[ফাইনাল] রাত ১টা
স্পেন

স্পেন

আর্জেন্টিনা

আর্জেন্টিনা

মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
Advertisement

তিনি বলেন, পেছনে যেই থাকুক সামনে আমরা আছি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদানের অনুষ্ঠানের কর্মসূচি থাকলেও তা বাতিল করা হয়। মন্ত্রী এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে কেউ আছে কিনা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনসহ কোনো গোষ্ঠী মদদ দিচ্ছে কিনা?

জবাবে সালাহউদ্দিন বলেন, পেছনে যেই থাকুক সামনে আমরা আছি।

সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহলতো আছে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেককে দেখা যায় ছাত্রই না, পরীক্ষার্থী না।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

 

রোববার দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সোমবারের এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।

তবে চট্টগ্রাম বোর্ডে ও এ বিভাগ ছাড়া সোমবার অন্যান্য এলাকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা বোর্ডগুলো। ভারি বর্ষণ চলে সোমবার বিকাল পর্যন্ত। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার অভিযোগ আসে। একই দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দুইটি ভুল প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।

এরমধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ে। যেখানে শিক্ষামন্ত্রীকে এক নারীর সঙ্গে আলাপচারিতায় পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করতে শোনা যায়।

এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ, পরীক্ষা স্থগিত করা এবং সোমবারের পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীদের ফের সুযোগ দেওয়ার দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, ঝালকাঠি, জয়পুরহাট, বরিশাল, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করে দেওয়া ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী মিলন।

পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে, সরকারকে জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বলার কিছু নেই। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি দুই-একটি জেলায় এবং ঢাকায় দুই-একটি স্পটে, তাদের সংখ্যা বেশি না। মিডিয়াতে আসার কারণে হয়তো বিষয়টি গুরুত্ব পাচ্ছে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রবণতাটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গেছে যে, সচিবালয়ে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাসের সুযোগ নেওয়া। এগুলো সে সময় তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। সে কারণে এখনও তারা প্রবণতাটা বহাল রেখেছে। শিক্ষার মান ক্ষুণ্ন হোক এরকম কোনো বিষয় মানা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION